কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা ও জাটকা ধরার দায়ে ২১ জন জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম কামাল হোসেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র হালদার, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা বলেন, তাঁরা বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছেন এবং দুটি মাছধরা নৌকা জব্দ করেছেন।