কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণার দায়ে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদউদ্দিন গতকাল দুপুরে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম রুহুল আমিন (৪২)। আদালত সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌরশহরের নিউ মার্কেট সড়কের একটি ঘরে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা দেন রুহুল আমিন। তাঁর বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সনদ নেই। এ দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা বশির আহমেদ বলেন, এমবিবিএস ডিগ্রি এবং চক্ষু বিশেষজ্ঞ ছাড়া কেউ রোগীদের চক্ষু চিকিৎসা দিতে পারবেন না।