প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিমানবন্দর ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসা, চোরাই মাল রাখা ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে গতকাল শনিবার পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন বলেন, শুক্রবার সকাল ছয়টা থেকে গতকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান হয়।