কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে ভিক্ষুকবেশী এক চোরকে ২ মাস ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ আজিম উদ্দীন। গতকাল শুক্রবার দুপুরে এ দণ্ডাদেশ দেওয়া হয়। সদর থানার উপপরিদর্শক শেখর মল্লিক বলেন, নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের বাবুল শেখের ছেলে মাসুম শেখ (৩৫) গতকাল দুপুরের দিকে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ সিদ্দিকুর রহমানের মহিষখোলার বাসায় ভিক্ষুকের বেশে চুরি করতে গেলে হাতেনাতে ধরা পড়েন। তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহম্মদ আজিম উদ্দীন তাঁকে এ কারাদণ্ড দেন।