কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগে গতকাল বুধবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উজ্জ্বল শেখ (২২) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত গোপালপুর ইউনিয়নের বাকাইল গ্রামের আকবর শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এক গৃহবধূ ভ্রাম্যমাণ আদালতে উজ্জ্বল শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। পরে উজ্জ্বলকে গোপালপুর বাজার এলাকা থেকে আটক করে নারী নির্যাতন প্রতিরোধ আইনে কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবুল খায়ের।