কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রির জন্য গাঁজা রাখার দায়ে কমলা বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির গতকাল এ রায় দেন। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর নগরের বাকলিয়া এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ কমলা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে তদন্ত শেষে পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দিলেন। জামিনে গিয়ে পলাতক রয়েছেন কমলা।