কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরে এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে শহরের সিটি আধুনিক হাসপাতালে অভিযান চালিয়ে নুরুল আমিন নামে ওই ভুয়া চিকিৎসককে আটক করেন সিভিল সার্জন মশিউর রহমান। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সোহাগ হাওলাদার তাঁকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। সদর থানার পুলিশ তাঁকে জেলা কারাগারে পাঠিয়েছে। নুরুল আমিনের বাড়ি ফেনীর পশুরাম উপজেলায়। তিনি এক বছর যাবৎ সপ্তাহের প্রতি সোমবার সিটি আধুনিক হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন।