কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ফারুক প্রামাণিক (২৪) নামের এক তরুণকে গতকাল বৃহস্পতিবার ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁকে বুধবার উপজেলার কাটাখালী বাজার থেকে ছিনতাইকারী চক্রের সদস্য হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশ তাঁর কাছ থেকে ছিনতাই করা মুঠোফোনের চারটি সেট, তিন পুরিয়া গাঁজা ও একটি ব্লেড উদ্ধার করে। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুরের ফকের প্রামাণিকের ছেলে। পরে তাঁকে রাজবাড়ীর জেলহাজতে পাঠানো হয়। সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম পঙ্কজ ঘোষ।