কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের পাতারপুল এলাকায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৭) যৌন হয়রানি করার দায়ে গত মঙ্গলবার রাতে মো. মিরাজ হোসেন (২০), মো. সোহাগ (১৮), মো. সুমন শিকদার (২০) ও মো. ফরহাদ হোসেন (১৯) নামে চার তরুণকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এঁদের মধ্যে মিরাজকে ছয় মাসের ও অন্যদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা সবাই বগা ইউনিয়নের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীটিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে মিরাজের নেতৃত্বে চার তরুণ যৌন হয়রানি করে।