কারাদণ্ড
নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বর থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে চার দালালকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা। পরে তাঁদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের লালমনিপুর এলাকার সাইফুল ইসলাম, ভাটোদাড়া এলাকার জয়েন উদ্দিনের ছেলে মিঠু সরদার এবং শাওন সরদার, আনিছ উদ্দিনের ছেলে ওমর ফারুক। র্যাব-৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গ্রাহকদের হয়রানি ও টাকাপয়সা হাতিয়ে নেওয়ার সময় ওই চার দালালকে হাতেনাতে আটক করা হয়।