কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পোরশা উপজেলায় মাদক বিক্রির দায়ে নারীসহ দুজনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ইউএনও ইফতেখার উদ্দিন শামীম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নওগাঁ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ গতকাল বেলা তিনটার দিকে পোরশা উপজেলার তাতোড় মোড়ে থেকে হেরোইন, গাঁজাসহ জিয়াউর রহমান (৩৫) ও আরেক নারীকে (৩৬) আটক করেন।