কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল রোববার দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া আকতার হোসেন ও মোহাম্মদ আলী উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব মধ্যপাড়া এলাকার বাসিন্দা। রূপগঞ্জ থানার এসআই শাহজাহান খান বলেন, আকতার ও মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছিলেন। অভিযান চালিয়ে গতকাল সকালে মাদক বিক্রি করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় আকতারের কাছ থেকে ইয়াবা বড়ি ও আলীর কাছ থেকে গাঁজা জব্দ করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাঁদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম এই আদালত পরিচালনা করেন।