প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধায় বিভিন্ন মেয়াদে তিনজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে গত বুধবার রাতে মাদক সেবনের অভিযোগে সাদুল্যাপুর উপজেলার মরুয়াদহ গ্রামের রুহুল আমিন সরকারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া চোলাই মদ বিক্রির দায়ে সদর উপজেলার কামারখালী বাজার এলাকার নেপাল চন্দ্র চৌধুরী ও সুনীল চৌধুরী নামের দুই ব্যক্তিকে যথাক্রমে চার মাস ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।