প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজশাহীতে ১৪ মাদকসেবীকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের রাজপাড়ার গুড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন হাসান, রুবেল, মন্তাজ, আবদুল মতিন, মাসুদ, জনি, মকবুল, পিন্টু, মানিক, রিপন, হাসমত, বাপ্পি, আসলাম ও টুটুল। র্যা ব-৫ রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।