প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে মাদকসেবন ও বহনের অভিযোগে মনিরুল ইসলাম (২০) নামের এক তরুণকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার তমালতলা বাজারে অভিযান চালিয়ে চক হরিরামপুর গ্রামের মনিরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে ইউএনও ব্রেনজন চাম্বু গংয়ের ভ্রাম্যমাণ আদালত মনিরুলকে ওই দণ্ড দেন। নাটোর প্রতিনিধি