প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নয়ন মৃধা (১৯) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন এ রায় দেন। নয়ন মৃধার বাড়ি মঠবাড়িয়া পৌরসভার সবুজনগর গ্রামে। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সকাল ১০টার দিকে মেয়েটি শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে শহরের ডাকবাংলো সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় নয়ন মৃধা তাকে উত্ত্যক্ত করেন। খবর পেয়ে পুলিশ নয়নকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতে তাঁকে হাজির করা হয়।