কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মুঠোফোন চুরি করার অপরাধে দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া দুজন হলেন উপজেলার ইটালী গ্রামের মো. শহীদ (২৬) ও রফিকুল ইসলাম (৩৫)। সাজা দেওয়ার পর তাঁদের বগুড়ার কারাগারে পাঠানো হয়। শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন বলেন, আদালতে ওই দুজন চুরির দায় স্বীকার করেছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় শহরের সকাল বাজার এলাকায় স্থানীয় দুজনের পকেট থেকে মুঠোফোন চুরির সময় তাঁদের আটক করা হয়।