কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বাল্যবিবাহের আয়োজন করায় বর ও কনের বাবাসহ চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সদরের ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবির আদালত এই কারাদণ্ড দেন। স্থানীয় লোকজন জানান, পৌর শহরের জলিলপুর গ্রামের শামছুল হকের মেয়ের (১৪) সঙ্গে দোয়ারাবাজারের রাজনপুর গ্রামের সাদেক আলীর ছেলে জসিম উদ্দিনের (২৫) বিয়ে ঠিক হয় গতকাল। বাল্যবিবাহের খবর পেয়ে ইউএনও সেখানে গিয়ে বর জসিম উদ্দিন, তাঁর বোনজামাই জামাল উদ্দিন ও মেয়ের বাবা শামছুল হককে এক মাস করে এবং গ্রামের মছব্বির আলীকে ১৫ দিনের কারাদণ্ড দেন।