কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে গতকাল রোববার ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার দৌলতদিয়া ব্যাপারীপাড়ার কাদের সরদার (৪০) ও মানিকগঞ্জের শিবালয় থানার নিহালপুর গ্রামের কাসেম মোল্লা (৩৬)। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গোয়ালন্দ ঘাট থানার এএসআই সাগর শেখ বলেন, গত শুক্রবার রাতে দৌলতদিয়া ঘাটে একটি বাস থেকে ট্যাব ছিনতাই হয়। ভুক্তভোগী যাত্রী বিষয়টি পুলিশকে জানালে কাদেরকে গ্রেপ্তার করা হয়।