কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবহার ও বিক্রির অপরাধে মো. বাবুল নামের একজনকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গত সোমবার গভীর রাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আব্দুল মান্নান ও কমলেশ মজুমদার বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভোলা শহরের আলগীতে অভিযান চালান। এ সময় বাবুলকে গাঁজাসহ আটক করা হয়। এদিকে একই রাতে সদর উপজেলার ইলিশা পাকারমাথা এলাকা থেকে ইয়াবাসহ মো. পাবেল নামের এক যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।