কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে মো. শাকিল মিয়া (২৭) নামের একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, শাকিল মিয়া উপজেলার গোতাশিয়া এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করেন—গ্রাম পুলিশের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেল তিনটার দিকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা পাওয়া হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাকিলকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শামীম কিবরিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।