প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বরের মামাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে উপজেলার আবদুলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে বুধবার রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ মাহমুদসহ তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে চলছে। এ সময় বর-কনেসহ বিয়ে অনুষ্ঠানের লোকজন পালিয়ে যান। তবে বরের মামা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে ইউএনও তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।