কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় মাদক সেবনের অভিযোগে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার শহরের পিয়ারতলায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম জামাল আহম্মেদ এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সেলিম রেজা, মানিক হোসেন, সাবু শেখ, কাইয়ুম বিশ্বাস, সুজন ইসলাম, রিয়াজ উদ্দিন ও মারুফ হাসান।