কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে মাদক সেবনের অভিযোগে জহুরুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এ কে এম সরোয়ার জাহান এ দণ্ডাদেশ দেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মাদকাসক্ত জহুরুল ইসলাম মাদকের টাকা না পেয়ে পরিবারের লোকজনকে মারপিটসহ নানা ধরনের অত্যাচার করতেন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর মা ফাতেমা বেগম গতকাল সকালে মাদকাসক্ত অবস্থায় ছেলেকে পুলিশে দেন। ধুনট থানার এসআই ওয়াদুদ আলী বলেন, ভ্রাম্যমাণ আদালত সাজাপ্রাপ্ত জহুরুলকে কারাগারে পাঠান।