কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে আবদুল আউয়াল (৩৭) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবি গতকাল মঙ্গলবার তাঁকে এই সাজা দেন। পুলিশ জানায়, আউয়ালের বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের নতুন হাসননগর এলাকায়। স্কুলে যাওয়া-আসার সময় তিনি ওই এলাকার দুই স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এক ছাত্রীর অভিভাবক এ নিয়ে থানায় অভিযোগ দিলে গতকাল দুপুরে তাঁকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত তাঁকে এক বছরের সাজা দেন।