কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিরাজি চিকিৎসার নামে নারীদের সঙ্গে অনৈতিক আচরণের দায়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আলতাফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত শনিবার এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। আলতাফ হোসেনের বাড়ি উপজেলার নলকা ইউনিয়নের হাটকান্দা গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, আলতাফ কবিরাজি চিকিৎসার নামে এলাকার নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।