কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রির দায়ে গতকাল রোববার বিকেলে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম নবির হোসেন (৪০)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইসলাম এ দণ্ড দেন। নবির উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার বাসিন্দা। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, নোয়াপাড়া থেকে পাঁচটি ইয়াবাসহ নবিরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।