প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলায় দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম এই আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চান্দাইকোনা পূর্বপাড়া গ্রামের আমিনুল মণ্ডল (২৮) ও শেরপুরের ঘোগা উত্তরপাড়া গ্রামের রুবেল হোসেন (৩০)। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকা থেকে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়।