কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাল্যবিবাহের আয়োজন করার দায়ে বর ও কনের বাবাকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ধানীখোলা ইউনিয়নের বাউলিয়াপাড়া গ্রামে ওই বিয়ের আয়োজন করা হয়। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই উপজেলার পাঁচপাড়া গ্রামের এক তরুণের বিয়ের দিন ধার্য ছিল গতকাল শুক্রবার। দুপুরে বরপক্ষের লোকজন কনের বাড়িতে উপস্থিত হন। খবর পেয়ে ত্রিশাল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের ভ্রাম্যমাণ আদালত বিয়েবাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। পরে বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে বরের বাবা আবদুল খালেক ও কনের বাবা আব্বাছ আলীকে সাত দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।