কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর বেড়েরবাড়ি সেতু এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ১৪ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সুশান্ত কুমার মাহত সোমবার দুপুরে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাইদুল ইসলাম (২৮) রাশেদুল ইসলাম (২৯) আশরাফ আলী (২৬)। প্রথমে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু তোলার সময় ওই তিনজনকে আটক করেন। এ সময় বালু উত্তোলনকাজে ব্যবহৃত দুটি অগভীর নলকূপ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচার শেষে তিনজনকে কারাগারে পাঠানো হয়।