প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে গতকাল রোববার জাল ভোট দেওয়ায় এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া কেন্দ্রের ভেতরে প্রচারণা চালানোর অপরাধে এক ইউপি সদস্যকে দিনভর আটক রাখা হয়। জানা গেছে, সদর উপজেলায় এক ভোটারের ব্যালট নিয়ে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার অপরাধে তাজুল ইসলামকে (৩৫) আটক করা হয়। পরে তাজুলকে ওই শাস্তি দেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন আজমিরীগঞ্জের একটি কেন্দ্রে এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তাঁকে সারা দিন আটক রাখা হয়। আদালত পরিচালনাকারী আজমিরীগঞ্জের ইউএনও রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।