কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। গত মঙ্গলবার রাতে মদ্যপান করে মাতলামি করায় পুলিশ তাঁদের আটক করে। পরে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতে দুজনকে হাজির করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়ার আবদুল মোতালেব ও চট্টগ্রামের সাতকানিয়ার জামাল উদ্দিন। ইউএনও বলেন, উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।