প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের দায়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় আরমান হোসেন (২২) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শারমিন আক্তার জাহান এই সাজা দেন। আরমান নলডাঙ্গা গ্রামের লালচান মিয়ার ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় নলডাঙ্গা বাজার এলাকায় গাঁজা সেবনের সময় হাতেনাতে আরমানকে আটক করে পুলিশ। গতকাল সকালে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।