কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের দায়ে বগুড়ার দুপচাঁচিয়ায় গত রোববার বাদশা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাদশা মিয়ার বাড়ি উপজেলার তালোড়া পৌর এলাকার পগুইল গ্রামে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রোববার বিকেলে মাদক সেবন করার সময় তালোড়া রেলস্টেশন এলাকা থেকে বাদশাকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইউএনও শাহেদ পারভেজের সামনে হাজির করা হয়। আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।