কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের বোয়ালমারীতে এক মাদকাসক্ত ও এক জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান। আদালত উপজেলার তেলজুড়ি গ্রামের মাদকাসক্ত তুহিন শরীফকে (৪৩) ৩০ দিন ও চালিনগর গ্রামের শাহজাহান শেখকে (২৮) জুয়া খেলার দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। গত রোববার দুপুরে শাহজাহানকে চালিনগর গোরস্থানের পাশ থেকে জুয়া খেলার সময় ও তুহিন শরীফকে তেলজুড়ি নতুন বাজার থেকে পুলিশ আটক করে। এ সময় তুহিন শরীফের কোমর থেকে সাত পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।