কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলায় মাদক সেবনের অপরাধে পাঁচ ব্যক্তিকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল খায়রুম গতকাল সোমবার বেলা ১১টায় তাঁর কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বলেন, গত রোববার উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আজিমপুর শাহপাড়া গ্রামের ক্যাপ্টেন চন্দ্র রায় (২৮), কাহারোল থানার বাড়ীভাসা গ্রামের শুভ রায় (২৫), প্রবীণ চন্দ্র রায় (২৪), তেঘরা নারায়ণপুর গ্রামের ফাতেউল ইসলাম (২৮) ও মহেষপুর গ্রামের মতিয়ার রহমানকে (৩৩) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড দেন।