প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে অনুমোদনহীন ওষুধ ফেরি করে বিক্রির অভিযোগে সাজেদুল ইসলাম (২০) নামের এক যুবককে গতকাল বুধবার সকালে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন ওই আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই যুবক ঢাকার হাইম্যাক্স ইউনানি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত ম্যাক্সভিন ও নিউফেয়ার্স সিরাপ এবং ক্যাসিয়াম ফওনাদ ট্যাবলেট ভ্যানে করে ফেরি করছিলেন। এতে গ্রামের সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিল। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি