কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ পড়ানোর অভিযোগে গতকাল রোববার সাফিউল ইসলাম (২১) নামের এক মৌলভিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ ওই আদালত পরিচালনা করেন। ইউএনও বজলুর রশীদ বলেন, গতকাল দুপুরে উপজেলার কুশদহ ইউনিয়নে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর পান তিনি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সায়েম সবুজের সহযোগিতায় অভিযানে গেলে বর, ছাত্রীর পরিবার ও কাজি পালিয়ে যান। এ সময় ছাত্রীর বাড়ি থেকে সাফিউলকে আটক করেন আদালত। পরে তাঁকে ওই শাস্তি দেওয়া হয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি