কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় ভাইয়ের পরীক্ষা দিতে গিয়ে সাব্বির আহম্মেদ (১৯) নামের এক তরুণের এক বছরের কারাদণ্ড হয়েছে।
গতকাল শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সাব্বির উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামের আইউব হোসেনের ছেলে। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা বলেন, সাব্বির তাঁর বড় ভাই জাহিদুল ইসলামের পরীক্ষা দিচ্ছিলেন। এ জন্য তিনি প্রবেশপত্রের ছবির ওপর নিজের ছবি সেঁটে নেন। ভ্রাম্যমাণ আদালত সাজা দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।