কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরা গরুর মাংস বিক্রির অপরাধে যশোর শহরে তিনজনকে ২১ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার দুপুরে যশোর শহরের পুলেরহাট মাংসের বাজারে অভিযান চালিয়ে এ সাজা দেন আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) শিশির কান্তি পাল। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মাংস বিক্রেতা লালন (৩২), আসলাম (২৮) ও রসুল (২৫)। তাঁদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। খাওয়ার অযোগ্য মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে বলে জানান আনিসুর রহমান। যশোর অফিস