কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. আলম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে চারটি ইয়াবা বড়িসহ আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গত শনিবার রাত ১০টার দিকে এ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ আবুল খায়ের। মো. আলম মোল্লা উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। শনিবার রাতে নয়টায় পুলিশ অভিযান চালিয়ে টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে। রাতেই তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ইউএনও মোহাম্মদ আবুল খায়ের বলেন, ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গতকাল রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।