কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় করা মামলায় এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশ পাওয়া যুবকের নাম রাসু জলদাস। গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী নুরে হুদা বলেন, নগরের বংশাল রোড এলাকার সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ২০১৪ সালের ১০ জুলাই মামলা করা হয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন। রায় ঘোষণার পর আসামি রাসু জলদাসকে কারাগারে পাঠানো হয়েছে।