কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল সোমবার এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও এক মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সূত্র জানায়, মাদক ব্যবসা করার দায়ে পদুয়া কালু সিকদারপাড়ার হোসাইন সিপুকে ছয় মাসের ও মাদক সেবনের দায়ে আমিরাবাদ সুখছড়ি এলাকার বাসিন্দা মো. কামাল উদ্দিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দী জানান, ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেওয়ার পর ওই দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।