কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালার জালালপুর এলাকা থেকে কথিত কবিরাজ আলী মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন এ সাজা দেন। আলী মোহাম্মদ জালালপুর গ্রামের শেখ শওকত আলীর ছেলে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক বলেন, আলী মোহাম্মদ আগে ভ্যান চালাতেন। হঠাৎ কবিরাজি শুরু করেন। কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া নেই। তিনি সব রোগের চিকিৎসা দেওয়ার নাম করে প্রতিদিন শতাধিক রোগী দেখতেন। তালা থানার ওসি ছগির মিয়া বলেন, এক বছরের বেশি সময় ধরে আলী মোহাম্মদ সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করছিল। বিষয়টি জানার পর তাঁকে আটক করা হয়।