প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের দায়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে গত শনিবার সরওয়ার হোসেন মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ এই সাজা দেন। সরওয়ার হোসেনের বাড়ি সলঙ্গার হাটিপাড়া গ্রামে। সলঙ্গা থানা সূত্রে জানা যায়, এএসআই রুবেল হোসেন এলাকাবাসীর সহযোগিতায় বুড়িমারী ব্রিজের পাশে গাঁজা সেবনের সময় সরওয়ারকে আটক করেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। সলঙ্গা থানার ওসি আবদুর রফিক গতকাল রোববার বলেন, কারাদণ্ডাদেশ দেওয়ার পরে সরওয়ারকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি