কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মাদক বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে গত সোমবার রাতে ধুনট সদরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাতে ধুনট থানায় এসআই খোকন কুণ্ড বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার আসামিরা হলেন ধুনট উপজেলার মবুয়াখালী গ্রামের আলমগীর হোসেন (২৮), বড়বিলা গ্রামের মাসুদ রানা (৩৮) ও ধুনট সদরপাড়ার ফারুক হোসেন (৩০)। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।