কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদমদীঘিতে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার পৌর এলাকার পোওতা গ্রামের মুসা আহমেঞ্চদ (৩৫), বাবলু (৩৫), মমিনুল আলম (৩৫) ও আনোয়ার হোসেনকে (৩০) ছয় মাস এবং নওগাঁ সদর উপজেলার পবন কুমার মজুমদারকে (২৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি