কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটোকপি করে জেএসসি পরীক্ষার উত্তরপত্র বিক্রির দায়ে মাজহার নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে শাস্তি দেন আদালত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল জেএসসির বিজ্ঞান পরীক্ষা চলার সময় ত্রিশাল পৌর শহরের দরিরামপুর এলাকায় নিজের ফটোকপির দোকানে ওই পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করে বিক্রি করছিলেন মাজহার। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ফটোকপি করা বেশ কিছু উত্তরপত্রসহ মাজহারকে আটক করেন। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান বলেন, মাজহারকে কারাগারে পাঠানো হয়েছে।