কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে জুয়া খেলার সময় হাতেনাতে আটক পাঁচ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ ইব্রাহীম গতকাল শুক্রবার বেলা একটার দিকে তাঁদের এ দণ্ড দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে স্থানীয় পাঁচ যুবক জুয়া খেলছিলেন। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে ধুনট থানা-পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তাঁদের আটক করেন।