প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৫)। বাল্যবিবাহের আয়োজন করায় ওই ছাত্রীর বাবাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) প্রবীর রায়। তিনি বলেন, ‘নিষেধ সত্ত্বেও ওই অভিভাবক বিয়ের আয়োজন করেছিলেন। দুপুর ১২টার দিকে ওই বাড়িতে গিয়ে তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়েছি। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’